1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলিটেকনিক দুই শিক্ষার্থী নিহত ও একজন আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৫৮ বার দেখা হয়েছে
জেলা প্রতিনিধি
জেলাঃ বগুড়া :

বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে একজন। শনিবার দুপুর দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন; শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতা এলাকার আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)। এতে আহত সানি নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তারা তিনজনই বগুড়া সরকারি পলিটেকনিক এর ৫ম সেমিস্টারের শিক্ষার্থী
পুলিশ জানান; তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলযোগে ২য় বাইপাস ধরে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। আর শেরপুরের একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরেই ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। আর নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com