1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

বউ-শাশুড়ির যুদ্ধে প্রাণ গেল শ্বশুরের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- আনোয়ার হোসেন ওরফে দুখু মিয়া (৫৫)। এ ঘটনার পর ছেলে লিটন পালিয়ে গেলেও ছেলের বউ রাশেদা বেগমকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটশোলা নিয়ে বউ-শাশুড়ির ঝগড়া হয়। শ্বশুর দুখু মিয়া বাড়িতে এসে স্ত্রী আউশিকে শাসন করলেও ক্ষান্ত হয় না পুত্রবধূ বরং শ্বশুরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তাদের এই দৃশ্য দেখে ছেলে লিটন খাল সাঁতরে বাড়িতে এসে বৈঠা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর লিটন পালিয়ে যান।

মির্জাপুর থানার এসআই আবুল বাশার জানান, বাবা ও ছেলে পেশায় দিনমুজুর। মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। বুধবার পারিবারিক কলহের জের ধরে ছেলে ও পুত্রবধূ বাবাকে পিটিয়ে হত্যা করে। পুত্রবধূ রাশেদাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলে লিটনকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com