1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ফেসবুকে পিস্তল হাতে ছবি পোস্ট দেওয়া ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাবনায় আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (২৫) নামের এক ছাত্রলীগ নেতা পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ। কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন বলে দাবি পুলিশের।

আবু বক্কার সিদ্দিকীর বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

ছড়িয়ে পড়া দুটি ছবিতে দেখা যায়, একটিতে হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন আবু বক্কার। অপরটিতে শুধু হাতের ওপর পিস্তল। ছবিটি ঠিক কবে ফেসবুকে পোস্ট করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল বৃহস্পতিবার ছবিটি আলোচনায় আসে। এর পর থেকে পুলিশ তাকে খুঁজছে।

পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলী তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগ সমর্থন করে না। তিনি (আবু বক্কার সিদ্দিকী) পিস্তল হাতে ছবি তুলে পোস্ট করলে অবশ্যই বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা মনে করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী হঠাৎ করে তার নিজের ফেসবুকে পিস্তল হাতে ছবি দুটি পোস্ট করেন। পরে সেই ছবি অন্যদের ফেসবুকে দেখা যেতে থাকে। অনেকে বিষয়টি নিয়ে সমালোচনাও করতে থাকেন। যদিও পরে নিজের ফেসবুক থেকে ছবিটি মুছে দেন আবু বক্কার সিদ্দিকী।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পরই অস্ত্র হাতে ছবি তোলা ওই যুবককে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে। তিনি বাড়িতে নেই। পলাতক রয়েছেন।

ওসি আবদুল হান্নান বলেন, প্রাথমিকভাবে একটি সূত্র বলছে, ছবিটি ২০১৭ সালে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। অপর একটি সূত্র বলছে, সম্প্রতি পোস্ট করেছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আশা করছেন শিগগিরই আবু বক্কারকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com