1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল, নতুন ক্লাস রুটিন প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

সোমবার (৯ মে) রাতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনা গুলো হল:

১. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯ টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল ২টা ২৫ পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।

২. দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

৩. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস চলবে।

৪. এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো দৈনিক সমাবেশ সকাল ৯ থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো সকাল সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।

৫. প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়ন করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের অনুমোদন নেবেন।

৬. ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আগের ক্লাস রুটিন অনুসরণ করতে বলা হয়েছে।

৭. শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ডিপিই থেকে এ নির্দেশনাগুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com