1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

পাকিস্তানের ক্রিকেটারদের ঐক্যবদ্ধ করেছে নামাজ: ম্যাথু হেইডেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ের রেকর্ড নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাবর আজমের দল।

পাকিস্তান দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছন রয়েছে ইসলাম ধর্মের নিয়ম রীতি মানা।

ধর্মের কারণেই আরও ঐক্যবদ্ধ হয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা।- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেন।

হেইডেন বলেন, ‌‌‌ ‘পাকিস্তান দলকে সংঘবদ্ধভাবে ভালো পারফরম্যান্স করতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান নিজেদের দিনে যে কোনো সেরা দলকে হারাতে সক্ষম। এই ছেলেরা কতটা নিরপেক্ষ (সৌহার্দ-সম্প্রীতি) এবং নম্র তা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারা সত্যিই কোচিংয়ে অনুরাগী ক্রীড়াবিদ।আর এটি কিন্তু আধ্যাত্মিকতার গভীর অনুভূতি থেকে উদ্ভূত হয়। একজন পশ্চিমা হিসেবে, আপনি সেই প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব বুঝতে পারেন না। ’

এরপর পাঁচ ওয়াক্ত নামাজের প্রশংসা করে হেইডেন বলেন, ‌ ‘প্রতিদিন পাঁচটি ভিন্ন ভিন্ন সময়ে তারা নামাজ আদায় করে। বাইরে যে যাই করুক, যখনই এই নামাজের সময় হয় তারা একত্রিত হয়। শৃঙ্খলা ও একনিষ্ঠতার অনন্য উচ্চতায় নিয়ে যায় নিজেদের। ’

পাক ক্রিকেটারদের ধর্মভীরুতার এমন নমুনা দিয়ে তিনি নিজেও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন বলে জানান হেইডেন।

তিনি বলেন, ‘আমি খ্রিস্টান হলেও ইসলামের ব্যাপারে জানতে আগ্রহী। একজন যিশুর অনুসারী আমি, আর ওরা মোহাম্মদ (সা.)-এর অনুসারী। তবে রিজওয়ান আমাকে একটি ইংরেজি সংস্করণের কুরআন উপহার দিয়েছে। আমি তা নিয়মিত পড়ি। প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com