1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা*

পহেলা জানুয়ারি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে
মো. সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা:
কুমিল্লার তিতাসে নতুন শিক্ষাবর্ষ-২০২৫ইং উপলক্ষে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীন প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
আনন্দঘন পরিবেশে পহেলা জানুয়ারি বুধবার সকাল ১১টায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার সংলগ্ন স্থাপিত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে কোমলমতি খুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায় আনন্দের ছাপ।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক প্রধান শিক্ষক ও উপজেলা প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় কল্যান সমিতি’র সভাপতি মো. সালাউদ্দিন ভূঁইয়াসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া বলেন, প্রতিটি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান এবং পড়াশোনায় উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আশাবাদী, নতুন বই শিক্ষার্থীদের নতুন উদ্যমে পড়াশোনা করতে উদ্বুদ্ধ করবে এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তুলবে। আসুন, একসাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত এবং আলোকিত করার পথে এগিয়ে যাই। সকলের জন্য শুভ কামনা রইলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com