1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার হচ্ছেন ৭১ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।

মঙ্গলবার (২৩ মার্চ) শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের (ডিবি) সদস্য সচিব এ কে এম গোলাম রব্বানী।

তিনি বলেন, বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতন করায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

আগামী সিন্ডিকেট সভায় সুপারিশগুলো পাস হবে বলে জানান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com