1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

নিউজিল্যান্ডে বছরের দ্বিতীয় দিনটা বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। কিইউইদের অল আউট করার পর ব্যাট হাতে শান্ত ও জয়ের ফিফটিতে ম্যাচে এগিয়ে থেকেই দিন শেষ করেছে টাইগাররা।

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান। প্রথম ইনিংসে ৩২৮ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। ফলে টাইগাররা পিছিয়ে আছে ১৫৩ রানে।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনে দেখে শুনে সাবধানী শুরু করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৩ রান। নেইল ওয়াগনারের বলে তার হাতেই ক্যাচ দেওয়ার আগে সাদমান করেন ২২ রান।

এরপর কিউইদের আর কোনো সুযোগ দেননি জয় ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে দুজনই ইনিংস এগিয়ে নিতে থাকেন। এর ধারাবাহিকতায় ৯০ বলে হাফ সেঞ্চুরি পুরন করেন শান্ত। তার কিছু পরেই ১৬৫ বলে ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান জয়ও।

দারুণ খেলতে থাকা শান্তকে অফ স্ট্যাম্পের বাইরের বলে শত খেলার লোভ দেখিয়ে আউট করেন ওয়াগনার। উইল ইয়ংয়ের তালুবন্দী হওয়ার আগে তিনি করেন ৬৪ রান। এর মাধ্যমে ভাঙে দুজনের ১০৪ রানের অনবদ্য জুটি।

দিনের বাকীটা সময় কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেন মুমিনুল হক ও জয়। শেষ পর্যন্ত মুমিনুল ৮ ও জয় ৭০ রানে অপরাজিত আছেন। কিউইদের হয়ে দুটি উইকেটই শিকার করেছেন ওয়াগনার।

এর আগে ৫ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই রাচীন রবীন্দ্রকে ফেরান শরিফুল ইসলাম। কাইল জেমিসন, টিম সাউদি ও নেইল ওয়াগনারের কাউকেই দুই অঙ্কের ঘরে রান করতে দেননি মেহেদী মিরাজ। এই অফ স্পিনার তাদের ফেরান যথাক্রমে ৬, ৬ ও ০ রানে।

এক প্রান্ত আগলে রেখে ৯৭ বলে অর্ধশতক তুলে নেন হেনরি নিকোলস। মুমিনুল হকের বলে শেষ উইকেট হিসেবে আউত হওয়ার আগে তিনি খেলেন ৭৫ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে শরিফুল ও মিরাজ তিনটি, মুমিনুল দুটি ও এবাদত হোসেন একটি উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com