1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি (এস এম শাহরিয়ার আহমেদ)  : গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা নিউজিল্যান্ডকে ফাইনালে সেভাবে পাত্তা দিল না অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের টার্গেটও হেসেখেলেই পার করে দিল অসি ব্যাটাররা।

ওপেনার ডেভিড ওয়ার্নারের পর ঝড়ো ইনিংস খেললেন ওয়ানডাউনে নামা মিচেল মার্শ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো অসিরা।

অসি ব্যাটারদের সামনে ট্রেন্ট বোল্ট ছাড়া আর কোনো কিউই বোলার সফল হতে পারেননি।

সাউদি, ইশ শোধির মতো বোলারও বেদম পিটুনি খেয়েছে ওয়ার্নার ও মার্শের কাছে।

গত ম্যাচের মতো শুরুতে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (৫ রান) হারালেও সপাটে ব্যাট চালিয়ে গেছেন ওয়ার্নার ও মার্শ।

৪ বাউন্ডারি ও ৩ ছক্বায় ৩৮ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়ার্নার। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ওয়ার্নার-মার্শ মাত্র ৫৮ বলে ৯২ রানের জুটি গড়েন। মূলত এতেই খেলা হাতছাড়া হয়ে যায় নিউজিল্যান্ডের।

ওয়ার্নারের বিদায়ের পর ব্যাট চালিয়ে যেতে থাকেন মার্শ।

১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১৪৯ রান। অর্থাৎ জয়ের বন্দরে পৌঁছতে ২৪ বলে ২৪ বল করতে হতো অস্ট্রেলিয়াকে। হাতে ৮টি উইকেট।

অনেকটা সহজই বলা চলে। চালকের আসনে অসিরাই। এই ওভারে ১০ রান নেন মার্শ ও ম্যাক্সওয়েল।

শেষ ১২ বলে প্রয়োজন পড়ে ১১ রানের। এ সময় সুযোগ দিয়েছিলেন মার্শ। ১৭তম ওভারে বোল্টের শেষ বলেকট এন্ড বোল্ড হতে পারতেন। কিন্তু বোল্ট তালুতে ক্যাচ জমাতে পারেননি।

৬ বাউন্ডারি ও ৪ ছক্বায় ৪৮ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্শ।

ম্যাক্সওয়েল খেলেন ১৬ বলে ২৩ রানের কেমিও ইনিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com