1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব- প্রতিমন্ত্রী পলক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০৯ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের নারীসমাজকে মূল অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে না পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ, ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে দেশের নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য কাজ করেছেন। সরকার ও পরিবারের দিক থেকে আমরা যদি সহায়ক হিসেবে উৎসাহ এবং সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের দেশের নারীও সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে তিনি জানান।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের আওতায় স্টার্টআপদের পাশাপাশি নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান এবং ব্যবসাকে ত্বরান্বিত করার লক্ষ্যে “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী পলক বলেন, আজকে যে ২৩২ জন নারী উদ্যোক্তারা এই ৫০ হাজার টাকা অনুদান পেয়েছেন এটা অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসা। তিনি বলেন এই অনুদান নিয়ে যারা আরও বড় পরিসরে ব্যবসায় করবে, ইনোভেটিভ সল্যুশন নিয়ে আসবে, তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আবেদনের প্রেক্ষিতে আইডিয়া প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত অফেরতযোগ্য অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমাদের যেসকল স্টার্টআপগুলো ভালো করবে তাদের জন্য ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিঃ এর মাধ্যমে ইক্যুইটি ইনভেস্টমেন্ট গ্রহণ করার সুযোগ করে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করেছি। নতুন করে আরও ৫ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে ৫০ হাজার করে টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। তিনি বলেন আমরা আরেকটি নতুন মাস্টারক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে সারাদেশের নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, মেন্টরশীপ, ইন্টার্নশীপ, কো-ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
পরে, প্রতিমন্ত্রী স্মার্ট নারী উদ্যোক্তাদের চেক প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com