1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুরে মেট্রোরেল সংযোগের দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ মেট্রোরেলের এমআরটি (MRT) লাইন-২ প্রকল্পে নারায়ণগঞ্জের সঙ্গে মুন্সিগঞ্জের মুক্তারপুর সংযুক্ত করার দাবি জানিয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করেন মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ী ও সিরাজদিখানের প্রায় ৮–১০ লাখ মানুষ এবং শরীয়তপুর ও মাদারীপুরের প্রায় ৫–৭ লাখ মানুষ প্রতিদিন এই পথে যাতায়াত করেন। মুক্তারপুর হয়ে ঢাকা ও অন্যান্য জেলায় মেট্রোরেল সংযোগ স্থাপন করলে প্রায় ১৫–২০ লাখ মানুষ দ্রুত ও আধুনিক গণপরিবহনের সুবিধা পাবে।

মুন্সিগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদ জানিয়েছে যে, ঢাকার ঘনবসতি ও দূষণজনিত সমস্যা কমানো, দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা এবং আবাসন ব্যবস্থার উন্নয়নের জন্য মুক্তারপুর সংযোগ অত্যন্ত জরুরি। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com