1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন*

নানা কর্মসূচিতে এফবিসিসিআই এর জাতীয় শোক দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট :  নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শােক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট, ২০২৩) দুপুরে এফবিসিসিআই এর নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে বিকেল ৫টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই আইকনে সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতাসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধু জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হত না। এজন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু স্বাধীন ভুখন্ড দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পন্য রপ্তানী বাড়ছে।”

এফবিসিসিআইর নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি মোঃ আমিন হেলালী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নীতিমালা ও পরিবেশ দিয়েছেন, তার জন্যই আজকে বাংলাদেশের অর্থনীতি ৪৭০ বিলিয়ন ডলার। ব্যবসায়ীরা বুকে হাত দিয়ে বলতে পারে এই ১৪ বছরে ব্যবসা বাণিজ্য কতটা এগিয়েছে।

এ সময় এফবিসিসিআই এর সহ-সভাপতি যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেনসহ এফবিসিসিআই এর পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com