1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম করেও বহাল তবিয়তে আহসান হাবীব ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করে শক্তির প্রমাণ দিয়েছে ইরান’ — আরাঘচি অরুণাচলে ১৫ মসজিদ সিলগালা, অনুপ্রবেশ ও আইএলপি ইস্যুতে কড়া অবস্থানে রাজ্য সরকার পতিত সরকারকে গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সদলবলে পালাতে হয়েছে  – মির্জা ফখরুল খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ মা-বাবার শেষ আশ্রয় কোথায়? নুরজাহান বেগমের মৃত্যু যে প্রশ্ন ছুড়ে দিল জাতির বিবেকের কাছে দ্বিতীয়বার মা হলেন শবনম বুবলী, কন্যাসন্তানের নাম রাখলেন শার্লিন খান

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, যাত্রী না থাকায় প্রাণহানি হয়নি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি নদী থেকে তোলা হয়। বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাসের যাত্রী হীরক আহমেদ জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী চালক ও হেলপার ছাড়া সব যাত্রী বাস থেকে নেমে যান। এরপর ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত কাউকে নিখোঁজ পাওয়া যায়নি।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, উদ্ধার অভিযানে বাসটিকে সফলভাবে নদী থেকে তোলা হয়েছে। যাত্রীদের মালামালও উদ্ধার করা হয়েছে এবং যাচাই-বাছাই শেষে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তিনি ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নেমে যাওয়ার নিয়ম মেনে চলার আহ্বান জানান এবং অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।
ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলে ২৬ জন যাত্রী প্রাণ হারান। এবার একই ধরনের দুর্ঘটনা ঘটলেও বাসে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com