1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ’র মৃত্যুতে বঙ্গজননীর প্রধান সম্পাদকের শোক প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

আজ সোমবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন বঙ্গজননীর প্রধান সম্পাদক। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন কবি আহসান উল্লাহ। তার বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরে তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

এর আগে, রবিবার সকালে তাকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল।

তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার মিরপুরে নিজ বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

আহসান উল্লাহ ২০০৬ সালে দৈনিক জনতায় বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর ২০১০ সাল থেকে তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগেও তিনি দৈনিক জনতার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। আহসান উল্লাহ ১৯৬২ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর বাংলার বাণী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা সংস্থা আবাস- এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আহসান উল্লাহ্ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য। তিনি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। একজন ভালো অনুবাদকও ছিলেন তিনি।

১৯৪২ সালের ৫ জানুয়ারি মাগুরা জেলার শালিখা থানার শরুশুনা গ্রামের নানা বাড়িতে আহসান উল্লাহ জন্মগ্রহণ করেন।

এদিকে, সম্পাদক আহসান উল্লাহর মৃত্যুতে দৈনিক জনতা পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জনতার প্রকাশক সৈয়দ মো. আতিকুল হাসানসহ জনতা পরিবার গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জ্যৈষ্ঠ সাংবাদিক আহসান উল্লাহ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com