1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

দেশে একদিনে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ বার দেখা হয়েছে

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জনে।

এতে বলা হয়, ৩৪ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয় ৪ হাজার ৬৯২ জন। নমুনা পরীক্ষার হিসাবে গত একদিনে করোনা শনাক্তের হার ১৩. ৫৩ শতাংশ।

এর আগে, রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩২ হাজার নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তখন দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জনে। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪.৮৫ শতাংশ। আর ঐ সময়ে ২৮ জনের মৃত্যু হয়েছিল।এতে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ৮১৯ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com