1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ‘শেষ’ দাবি ট্রাম্পের, তবুও হুমকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শাহজালাল মাজার জিয়ারত বড়পুকুরিয়ায় সীমানা প্রাচীর ধস বৃষ্টিতে ভেসে যাচ্ছে কয়লা জাতীয় সম্পদের নির্মম অপচয় জবাবদিহিতা কোথায় ফুলতলায় ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ। ফরিদপুরে শিশু বিক্রি ও মা নিখোঁজ: ৯ বছরেও মেলেনি দেবী বিশ্বাসের সন্ধান সাবেক সচিব আবুল কাশেমের মৃত্যুতে শোকের ছায়া, দুই দফায় জানাজার সময়সূচি ঘোষণা

দেশের ৮ বিভাগেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের ৮ বিভাগেই শনিবার (২৯ জুন) থেকে রোববার (৩০ জুন) পর্যন্ত মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) রাতে দেওয়া এক আবহাওয়া বার্তায় বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা (১ থেকে ২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া রোববার (৩০ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com