1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় রাজকীয় বিদায় মিরপুরের কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট মিনায় সমবেত লাখো হাজি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা বিদ্রোহের অগ্নিশিখা ও মানবতার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম : জীবন, সাহিত্য ও আদর্শ। এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা

দেশবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা জানিয়ে অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন। তিনি লাইলাতুল বরাতের রাতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল আমীন। তাই এ পবিত্র রাতে ধর্মপ্রাণরা সারা রাত আল্লাহর দরবারে প্রার্থনা করেন।’

ফখরুল বলেন, ‘নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাবার জন্য কলুষমুক্ত সরল-সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করবেন। এ মহিমাময় রাতে সবার জীবন যাতে সুখকর হয়, সে জন্য আমি আল্লাহর দরবারে কায়মনোবাক্যে মোনাজাত করি।’

মির্জা ফখরুল বলেন, ‘এ রহমতের রাতে আমরা সবাই মানবজাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে সেজন্য রহমত ভিক্ষা চাইছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com