1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

দুর্নীতি মামলা : মায়াকে খালাস দিয়ে রায় প্রকাশ হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দেওয়ার চার বছর পর রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

শনিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ৯৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। ২০১৮ সালে এ রায় ঘোষণা হলেও আজ তা প্রকাশ করল হাইকোর্ট।

দুদক আইনজীবী বলছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না সে সিদ্ধান্ত নেবে দুর্নীতি কমিশন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এতে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।

পরের বছর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুই ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে জরিমানাও করা হয়।

ঐ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। শুনানি নিয়ে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ তাকে খালাস দেন। ঐ রায়ের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে, যার শুনানি নিয়ে ২০১৫ সালের ১৪ জুন মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com