1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

দুমকি উপজেলায়, এলজিইডির বেহাল সড়কটি : পাকাকরণের দাবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

জাকির হোসেন হাওলাদার। দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৫ইং পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাটরা সফের মুন্সীর ব্রিজ থেকে আলী আকবরের দোকান হয়ে পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১.৭৫ কিলোমিটার এলজিইডি নির্মিত হেরিংবন্ড সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে ইট সরে গিয়ে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। জনদুর্ভোগ লাঘবে এখনই সংস্কার বা পাকা করণের দাবি স্থানীয়দের।
(১৭ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা জমে জনচলাচলে ভোগান্তির শিকার হয়েছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করেছে। রিকশা-ভ্যান বা অ্যাম্বুলেন্স এই সড়কে সহজে চলতে না পারায় অসুস্থ রোগী বহনে মারাত্মক ভোগান্তি হচ্ছে।এলাকার বাসিন্দা আ,মজিদ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলগামী শিশু, শিক্ষক ও সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু এর বেহাল দশার কারণে শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে থাকে। স্থানীয় দোকানদার আ,খালেক অভিযোগ করেন, বছরের পর বছর ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সড়কটি। বর্ষায় কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলোয় দোকানপাট ঢেকে যায়। বারবার অভিযোগ করেও কোনো কাজ হয়নি।৩৪ নং পশ্চিম ঝাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহআলম জানান, খারাপ সড়কের কারণে শিক্ষার্থীদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে আঘাতও পায় তারা।
আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব স্বীকার করে বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ, তবে বাজেট সংকটের কারণে সংস্কার কাজ সম্ভব হয়নি।স্থানীয় বাসিন্দা মো,শহিদুল ইসলাম বলেন, অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসী দ্রুত পাকাকরণসহ সংস্কারের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com