1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

দিল্লিকে হারিয়ে প্লে অফের পথে কলকাতা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। করোনাভাইরাসের কারণে আইপিএল বন্ধ হওয়ার আগে ভারত পর্বে ৭ ম্যাচে মাত্র ২টি জয় ছিল শাহরুখ খানের দলের। দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরাতে খেলতে নেমে ঘুরে দাঁড়িয়েছে নাইটরা। আগের ৩ ম্যাচে ২ জয়ের পর আজ (মঙ্গলবার) দিল্লি ক্যাম্পিটালসের বিপক্ষে ৩ উইকেটের জয় তুল নিয়েছে তারা। এই জয়ের ফলে নিজেদের ১১ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো কলকাতা।

এই ১১ ম্যাচের মধ্যে প্রথম ৩ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। এরপর একাদশে জায়গা হারান তিনি। আইপিএল থেকে ফিরে জিম্বাবুয়ে, অস্টেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পারফর্ম করেন সাকিব। ধারণা করা হচ্ছিল আরব আমিরাত পর্বের শুরু থেকেই একাদশে দেখা যাবে তাকে। তবে অবশিষ্ট অংশে শাহরুখ খানের দল চার ম্যাচ খেলে ফেললেও এখনো নাইটদের জার্সিতে কলকাতার একাদশে দেখা যায়নি সাকিবকে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলকাতা। ভালো শুরু পেয়েও সেটি ধরে রাখতে পারেনি দিল্লি। ওপেনার শিখর ধাওয়ান ২৪ রান করে আউট হওয়ার পর ১ রান করে সাজঘরের পথ ধরেন শ্রেয়াস আইয়ার। স্টিভ স্মিথ বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও লাভ হয়নি তাতে। ৩৪ বল খেলে স্মিথ আউট হন ইনিংস সর্বোচ্চচ ৩৯ রান করে। এরপর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বাকি ব্যাটসম্যানরা।

কলকাতার বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১২৭ রানের পুঁজি পায় দিল্লি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ভার্গুসন, সুনীল নারিন ও ভেঙ্কেটেশ আইয়ার।

১২৮ রানের লক্ষ্য টপকাতে নেমে সাবধানী শুরু কলকাতার। উদ্বোধনী জুটিতে ২৮ রান যোগ করে ব্যক্তিগত ১৪ রানের মাথায় আউট হন ভেঙ্কেটেশ। আরেক ওপেনার শুভমান গিল খেলেন ৩০ রানের ইনিংস। রাহুল ত্রিপাটি অবশ্য সুবিধা করতে পারেননি, তিনি ফেরেন ৯ রান করে। মরগ্যান খালি হাতে ফিরলেও দলকে বিপদে পড়তে দেননি নতিশ রানা।

কার্তিক ১২ ও নারিন ২১ রান করে আউট হলে টিম সাউদিও ফিরে যান ৩ রান করে। এতে শঙ্কা দেখা দিলেও দলকে বিপদে পড়তে দেননি রানা। জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন তিনি। পরে ১০ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় কলকাতা নাট রাইডার্স। রানা ২৭ বল খেলে অপরাজিত থাকেন ৩৬ রানে। দিল্লির হয়ে আভাস খান সর্বচ্চ ৩ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com