1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

দিনের শুরুতেই হাসানের তিন উইকেট, উড়ন্ত শুরু বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাঁটাতে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এদিন ম্যাচের শুরুতে হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪ রান। যশ্বী জয়সওয়াল ১৭ রান এবং ঋষভ পান্থ ০ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

এরপর জয়সওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ারি চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com