1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

*থাইল্যান্ডে অনুষ্ঠিত গণিত প্রতিযোগিতায় গ্লেনরিচের শিক্ষার্থীদের সাফল্য*

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গণিতের অন্যতম মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিকস ইনভাইটেশনাল ২০২৫’ প্রতিযোগিতায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের দুই শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। থাইল্যান্ডের ব্যাংককে সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের সেরা সব গণিত প্রতিভাবান শিক্ষার্থীরা অংশ নেয়।

গ্লেনরিচ সাঁতারকুল ক্যাম্পাসের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরিয ইনতিশার চৌধুরী পঞ্চম শ্রেণি বিভাগে এই প্রতিযোগিতায় গোল্ড পদক জিতেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় আরিয এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সে এ বছর আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ভিআইএমসি আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয়েছে।

গ্লেনরিচ উত্তরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী আয়‍্যান জামান এই প্রতিযোগিতায় সিলভার পদক অর্জন করেছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় সে গণিত এবং সমস্যা সমাধানে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল।

শিক্ষার্থীদের এই অর্জন সম্পর্কে গ্লেনরিচ ইন্ট্যারন্যাশনাল স্কুল উত্তরার প্রিন্সিপাল অম্লান কে সাহা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক পরিশ্রম থাকলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। আমরা চাই, তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।

বাংলাদেশ থেকে এই দুই শিক্ষার্থীসহ ২২ সদস্যের একটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। পুরো দল মিলে দেশে নিয়ে এসেছে ৪টি গোল্ড মেডেল, ৬টি সিলভার মেডেল, ৮টি ব্রোঞ্জ মেডেল ও ৪টি মেরিট অ্যাওয়ার্ড।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এই দলকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (ডব্লিউএমআই) অফিসিয়াল পার্টনার ‘বাংলার ম্যাথ’। তাদের নিবিড় প্রশিক্ষণই শিক্ষার্থীদের এমন উচ্চমানের আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করেছে। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের এই অর্জন উদযাপনের পাশাপাশি তাদের সম্ভাবনা বিকাশে নিরলস কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com