1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

তৃতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল ২ ম্যাচ হাতে থাকতেই নিঃসন্দেহে সিরিজ নিশ্চিত করতে চাইবে। টানা জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স।

স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, ‘বাংলাদেশের সাফল্যের পেছনে কাজ করছে আত্মবিশ্বাস ও দলীয় পারফরম্যান্স। আমার কাছে মনে হয় আমাদের সফল হওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, ফিল্ডার্স বলেন সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং টিম হিসেবে খেলতেছে। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সবাই নিজের দায়িত্বটা নিজের মতো করে পালন করছে।’

বাংলাদেশ যতোই আত্মবিশ্বাসী হোক না কেন ছেড়ে কথা বলবে না নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে উইকেটের পরিবর্তন না হতেই কিউইরা লড়ে ইনিংসের শেষ বল পর্যন্ত। তাই লড়াই করেই যে জিততে হবে একপ্রকার বার্তা দিয়ে রেখেছে সফরকারী দল। দিন যতো যাবে কিউইরা পরিবেশের সঙ্গে ততোটা মানিয়ে নেবে; যেটির জন্য প্রস্তুত থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com