1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

তিন সংস্করণেই বিসিবির চুক্তিতে থাকছেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নানা আলোচনা শেষে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা। বৃহস্পতিবার (১০ মার্চ) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার।

বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমেছে। এই চুক্তি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তিন ফরম্যাটেরই চুক্তিতে আছেন। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। গতবারও তারা তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন।

এবার টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডের চুক্তিতে ১০ জন ও টি-২০ ফরম্যাটের চুক্তিতে ১২ জন ক্রিকেটার রয়েছেন।

গতবার ছিলেন কিন্তু এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এমন ক্রিকেটার ৫ জন। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।

উপরোক্ত ক্রিকেটারদের মাঝে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-২০, সাইফ টেস্ট, সৌম্য টি-২০, রাহী টেস্ট এবং শামীম টি-২০র চুক্তিতে ছিলেন। একাধিক ফরম্যাটের চুক্তিতে থেকে এবার বাদ পড়া একমাত্র ক্রিকেটার সাইফউদ্দিন।

এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন ২ ক্রিকেটার। তারা হলেন- মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা

টেস্ট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-২০: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com