1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

তিনবন্ধু একসঙ্গে বেরিয়ে লাশ হয়ে ফিরল ২ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে স্কুলছাত্র দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের আরেক বন্ধু ভ্যানচালক ইব্রাহীম হোসেন।

বুধবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ভবানীপুর এলাকার মনজু খানের ছেলে ও রমজান সিডিখান এলাকার জামাল কবিরাজের ছেলে। আহত ইব্রাহীম ভবানীপুর এলাকার বেলাল শিকদারের ছেলে। তারা সবাই কালকিনি উপজেলার মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনির মিয়ারহাট থেকে বন্ধু ইব্রাহীমের ব্যাটারিচালিত একটি ভ্যানে বন্ধু রিফাত, রমজান ঘুরতে বের হয়। ভবানীপুর এলাকায় এলে সামনে একটি কুকুর ভ্যানের নিচে ঢুকে পড়ে। এতে ভ্যানটি উল্টে গেলে আহত হয় তিন বন্ধু। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রিফাত ও রমজানকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশফাক বলেন, চালকের অসাবধানতায় ভ্যানটি সড়কে উল্টে পড়ে। তিনজন মাথায় গুরুতর আঘাত পায়। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার পর দুইজন মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com