1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

“তারা চায় যেন মারা যায়, যাতে জান্নাতে গিয়ে অন্তত খেতে পারে।”সেভ দ্য চিলড্রেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : গাজায় দুর্ভিক্ষ নিয়ে সাম্প্রতিক ঘোষণাকে ‘অবাক করার মতো কিছু নয়’ উল্লেখ করে পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি। তিনি বলেন, “গাজার শিশুরা আমাকে বলেছে, তারা চায় যেন মারা যায়, যাতে জান্নাতে গিয়ে অন্তত খেতে পারে।”

শাইমা জানান, গত ২ মার্চ রমজান মাসে তিনি গাজায় ছিলেন। সে সময় হঠাৎ করেই ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। “সেদিন গাজায় খানিক আনন্দ ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। মানুষ আলোচনা করছিলেন, ইফতারে সালাদ বানানো যাবে কি না। কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রোটিন ও মাংস ফুরিয়ে যায়, সপ্তাহখানেকের মধ্যে তাজা ফল-সবজি বন্ধ হয়ে যায়। এক মাসের মধ্যেই ময়দাও শেষ হয়ে যায়, আর যা মেলে তার দাম হয়ে যায় স্বাভাবিকের তিনগুণ।”

তিনি বলেন, মানুষ তখন ঘাস ও গাছের পাতা খেতে শুরু করে। সবচেয়ে মর্মান্তিক ছিল শিশুদের আর্তনাদ—“তারা বলেছে, মৃত্যু হলে অন্তত জান্নাতে খাবার পাওয়া যাবে।”

শাইমা সতর্ক করেন, এই ধারা চলতে থাকলে গাজা দ্রুত মানবশূন্য হয়ে পড়বে। তার মতে, এ অবস্থার জন্য শুধু হামাস বা ইসরায়েল নয়, বরং সব রাষ্ট্রই দায়ী, যারা নীরব থেকে এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানায়নি।

সূত্র: বিবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com