1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

ঢাবির ‘চ’ ইউনিটের প্রথম ধাপের ফলাফল প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক (বিএফএ) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) এই তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

প্রাথমিক তালিকায় বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমের প্রথম এক হাজার ৫০০ জনের তালিকা দেয়া হয়েছে। নির্বাচিতরা ২ জুলাই লিখিত (ড্রয়িং) পরীক্ষায় অংশ নিতে পারবে। লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব ড্যাশবোর্ডে লগইন করে অথবা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে দেয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

এর আগে শুক্রবার ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন সাত হাজার ৪৪৪ জন। ঢাকায় পরীক্ষা দিয়েছে চার হাজার ৭৫৭ জন ও ঢাকার বাইরে সাতটি বিভাগে পরীক্ষা দিয়েছে দুই হাজার ৬৮৭ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com