1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামী ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির জনকের নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে আর্জেন্টিনা দল আজ ঢাকায় পৌঁছেছে। লাতিন আমেরিকার দলটি সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

২০২২ সালের আসরে আর্জেন্টিনার আসার কথা থাকলেও বিভিন্ন কারণে আসা হয়নি। এবারই প্রথমবারের মতো এই আসরে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে আটটি করে দেশ অংশ নিলেও এবার টুর্নামেন্টের পরিধি বেড়েছে, অংশ নিচ্ছে ১২টি দেশ। লাতিন আমেরিকার আর্জেন্টিনা; দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল; আশিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়নিজ তাইপে; মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড, পোল্যান্ড। এবারই প্রথম অংশ নেবে চায়নিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

আগামী ১১ মার্চ শনিবার দুপুর ১২টায় জাতীয় কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে। উল্লেখ্য, আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com