1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

অনলাইন ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে বাংলাদেশে পা রাখলেন ম্যাথু ওয়েডের দল। বিমানবন্দর থেকে টিম অস্ট্রেলিয়া সরাসরি চলে যাবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সেখানে আগে থেকেই অবস্থান করেছে বাংলাদেশ দল।

তিনদিনের কোয়ারেন্টি শেষে অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে হবে না। তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

করোনাভীতি এবং চোটে পড়ে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলছেন না। উইন্ডিজ সিরিজে চোটে পড়ে বাংলাদেশ সফরে আসা হয়নি দলটির অধিনায়ক অ্যারন ফিঞ্চের।

একই সমস্যা বাংলাদেশ শিবিরেও। চোটের কারণে বাংলাদেশ দলে নেই ওপেনার তামিম ইকবাল। কোয়ারেন্টিন ইস্যুর কারণে ছিটকে গেছেন মুশফিক ও লিটনও। চোটে আক্রান্ত পেসার মোস্তাফিজুর রহমান।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারি অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com