1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

ডাচ-বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকার কিছু অংশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর তুরাগ এলাকায় দিনে-দুপুরে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে তিন বাক্স টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। এ সময় গাড়িচালকসহ সাতজনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেন, তুরাগ এলাকা থেকে ডাচ-বাংলার ছিনতাই হওয়া টাকার একটা অংশ ডিবি পুলিশের সদস্যরা উদ্ধার করেছে। এখনো অভিযান চলছে। তবে কত টাকা উদ্ধার হয়েছে তা এখনই জানাতে পারেননি এ কর্মকর্তা।

তিনি বলেন, এ বিষয়ে অভিযান শেষে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

ডিবি সূত্র জানিয়েছে, টাকার চারটি বাক্স নিয়ে পালিয়েছিলো ছিনতাইকারীরা। ঘটনার পরপরই ডিবি পুলিশ অভিযান শুরু করে। এরই প্রেক্ষিতে ঘটনার সাড়ে ৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিকেলে খিলক্ষেত এলাকা থেকে গাড়িসহ এর চালককে আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া চার বাক্সের মধ্যে তিনটি বাক্স উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য গেলে মানি প্লান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয় বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়েছিলেন। তবে তাদের হাতে ছিল না কোনও আগ্নেয়াস্ত্র। ছিনতাইয়ের এ ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে দাবি করেছেন পুলিশ ও ভুক্তভোগী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com