1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁওঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র প্রধান কার্যালয় ঠাকুরগাঁও ও রংপুর সার্কেল দপ্তরের আওতাধীন এলাকার ২০২৫-২৬ অর্থ বছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত একটি সাধারণ সভা বৃহস্পতিবার দিনব্যাপি ঠাকুরগাঁও সার্কেল দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এই দুই সার্কেলের আওতাধীন সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী,সহকারী প্রকৌশলী,উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী, পরিদর্শক, ইলেকট্রিশিয়ান, মেকানিক,সহকারী মেকানিক,মেকানিক সহকারীগণ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল আলম। সভা পরিচালনায় ছিলেন রাজশাহী বিএমডিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেচ উইং) প্রকৌশলী ড. আবুল কাসেম। সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীদ্বয় ও জিডিজেআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোঃ নূরে আলম প্রমুখ। সভা সকাল ১০.০০ ঘটিকায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় রংপুর বিভাগের ৮টি জেলায় বরেন্দ্র কর্তৃপক্ষ কর্তৃক সেচ কার্যক্রমের জন্য উপজেলাওয়ারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং সেচ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের উদাত্ত আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com