1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

ঠাকুরগাঁওয়ে তফসিল বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচন কমিশন ঘোষিত দলীয় সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পর্ব শেষে এক সমাবেশে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ভোট চোর সরকার, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের পালিত নির্বাচন কমিশন। গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা মনে করি এটি আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ব্যবস্থা। শীঘ্রই এই তফসিলকে বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন না দিলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তানভীর আহমদতাকিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com