1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

৪ হাজার টাকা আদায়ের পর আরও ৩০ হাজার টাকার দাবি, হুমকির মুখে ভুক্তভোগী পরিবার; থানায় অভিযোগের পরও মিলেনি কার্যকর প্রতিকার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জসিম মুন্সি নামের এক কথিত ভূয়া সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং এক অসহায় পরিবারের কাছ থেকে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র ও নিরীহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রথমে ৪ হাজার টাকা আদায় করেন অভিযুক্ত জসিম মুন্সি। পরে তিনি আরও ৩০ হাজার টাকা দাবি করেন। পরিবারটি অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং নানাভাবে হুমকি দেওয়া শুরু হয়।
পরিবারটির অভিযোগ, নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়েরের পরও দীর্ঘ সময় পার হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, অভিযোগ দায়েরের পরও অভিযুক্তের হুমকি-ধামকি বন্ধ না হওয়ায় ভুক্তভোগী পরিবারটি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে তারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানায়।
স্থানীয় সচেতন মহল বলছে, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত অসহায় পরিবারের সঙ্গে এমন আচরণ অত্যন্ত ন্যক্কারজনক। তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com