1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইল নাগরপুরে এসএসসি পরিক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন। উপজেলার ৬ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.নাদির আহম্মেদ ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন,পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌছাতে পারে সে জন্য যানজট নিরশনে নেয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। সেই সাথে কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com