1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

টাঙ্গাইলের সখিপুরে সাবেক মেম্বারের বাড়িসহ তিনবাড়িতে দুর্ধর্ষ চুরি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার দেখা হয়েছে

 

মোঃ হাসান আলী স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখিপুরে সাবেক মেম্বারের বাড়িসহ তিনবাড়িতে দুর্ধর্ষ চুরির হয়েছে ।রবিবার(২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাশারচালা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাশারচালা পশ্চিম পাড়া এলাকার ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন বাড়ি হতে একটি (পালসার) মোটরসাইকেল, একই গ্রামের হযরত আলী ছেলে মৃত সোহরাব আলীর বাড়ী থেকে ২ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ হাজার টাকা এবং সলিম উদ্দিনের বাড়ি থেকে একটি স্মার্টফোন চোর চুরি হয়েছে।
সাবেক মেম্বার জয়নাল আবেদীন বলেন, প্রতিদিনের মতো আমার শোয়ার ঘরের পাশের ঘরে মোটরসাইকেলটি রেখে শুয়ে পড়ি। সকালে উঠে দেখি দরজার তালা ভাঙ্গা মোটরসাইকেলটি ঘরে নেই। এই ইউনিয়নে প্রতিদিনই কোন না কোন গ্রামে চুরির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন কেন নীরব বুঝিনা!
এদিকে এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বাবুল মিয়া বলেন , ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। চুরি প্রতিরোধে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com