1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

টাইগারদের ১৫৭ রানের লক্ষ্য দিলো ইংলিশরা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশকে বড় সংগ্রহের চোখ রাঙানি দিচ্ছিল ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। টাইগার শিবিরে সহজ ক্যাচ মিসের আক্ষেপের মধ্যে বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছিল ইংলিশরা। মাঝে দুই উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের রানের গতি কিছুটা কমিয়েছিল বাংলাদেশের স্পিনাররা।

তবে একপ্রান্ত আগলে ধরে রেখে বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো ঝড় চালিয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। তার ঝোড়ো ফিফটিতে বড় সংগ্রহের ভিত গড়েছিল সফরকারীরা। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম থেকেই রোটেশন পদ্ধতিতে স্পিন-পেস বোলার ব্যবধার করে শুরু করেন টাইগার কাপ্তান সাকিব। ফলে প্রথম তিন ওভারে মাত্র ২৩ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড।

এরপর বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ওঠেন দুই ওপেনার। ফলে পাঁচ ওভার যেতে না যেতেই রান ৪৪ হয়ে যায়। পাওয়ার প্লের শেষ ওভারে জোড়া ক্যাচ মিস করে বাংলাদেশ। ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিল সল্ট বোলার নাসুমের হাতে ক্যাচ তুলে দেন। তবে বাঁহাতি এই স্পিনার নিচু হয়ে হাত লাগালেও সেই ক্যাচ লুফে নিতে পারেননি।

একই ওভারে ইংলিশ অধিনায়ক বাটলারও ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু বেশ উঁচু হয়ে আসা বল টাইগার দলপতি সাকিবও তা ফেলে দেন। ফলে ছয় ওভার শেষে বিনা উইকেটে ৫১ রান করেছে সফরকারীরা। এরপর কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেন সাকিব-নাসুমরা। তবে ইংল্যান্ডের ইনিংসে দলের রান ৮০ হয়ে গিয়েছিল।

তবে ওভারের শেষ বলে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। উইকেটের পিছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে দেন সল্ট। আম্পায়ার আউট দেওয়ার পরও ইংলিশ ওপেনার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন। তবে আল্ট্রা-এজে এই ওপেনারের বিদায় নিশ্চিত হয়। সল্ট ৩৫ বলে চার বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৮ রান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com