1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

জিতেও তৃপ্ত নন মাহমুদউল্লাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ। অন্যদিকে হারলেও দুর্দান্ত খেলেছে ওমান।

ব্যাটিং ও বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে জিশান মাকসুদের দল।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৬ নম্বর দলকে হারাতেই বসেছিল তারা। প্রথমে বল করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশকে অলআউট করে দিতে সক্ষম হয় ওমান। ১৫৩ রানে থেমে যায় টাইগাররা।

পরে ব্যাটিংয়েও চার-ছক্কার ফুলঝুড়ির পসরা মিলিয়ে বসে ওমানের ব্যাটাররা। শেষ দিকে সাকিব-মোস্তাফিজের বোলিং নৈপুণ্যে ম্যাচ জেতে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে প্রথম জয়ে তৃপ্ত নন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যা, অবশেষে কাঙ্ক্ষিত জয়টা পেয়েছি। এই জয়ে সবাই খুশি। তবুও আমাদের বেশ কয়েকটি জায়গায় উন্নতির দরকার আছে। দর্শকদের ধন্যবাদ যে, তারা খেলা দেখতে এসেছেন। তারা বাংলাদেশের জয় আশা করেছিলেন। দেশের জন্য জেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাকিব ও নাঈম অসাধারণ ব্যাটিং করেছে। তারা একটি বড় জুটি গড়েছে, যা আমাদের সংগ্রহ দেড়শ ছাড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু নতুন বলে আমাদের আরো ভালো করার কথা ছিল। কিন্তু বোলাররা অনেক অতিরিক্ত রান দিয়ে ফেলেছে। আমাদের এই জায়গাগুলোতে আরো নজর রাখতে হবে এবং শুদ্ধ করতে হবে। আসলে আমরা খেলার মধ্যবর্তী পর্যায় থেকে আমাদের নিয়ন্ত্রণে নিতে পেরেছি। প্রথম ৬ ওভার সেটা ব্যাটিং বা বোলিং – দুই জায়গাতেই আমাদের উন্নতি আনতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com