1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন ২০২৫ কেন্দুয়ায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

 

মোঃ আব্দুল আউয়াল খান,স্টাফ রিপোর্টর ময়মনসিংহ, নেএকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ শুরু হয়েছে। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন।

এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া উপজেলা জামায়েতে ইসলামের আমীর সাদেকুল ইসলাম ,কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকনসহ সর্বস্তরের মানুষ ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া প্রাণিসম্পদ সপ্তাহে রয়েছে র‍্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী। আগামী কয়েক দিনে ভ্যাকসিনেশন ক্যাম্প, কৃমিনাশক বিতরণ, ভ্রাম্যমাণ প্রচারণা, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা, স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তরুণ ও নারী উদ্যোক্তাদের নিয়ে প্রাণিসম্পদ উন্নয়নে মতবিনিময়সভা এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম শেষ হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, ‘খামারিদের নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জনগণের অংশগ্রহণ আশাব্যঞ্জক।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com