1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

জাতীয় দলের সাবেক অধিনায়ক পাইলটের মা আর নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মা নার্গিস আরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

চিকিৎসকরা বলছেন, বার্ধক্যজনিত নানা অসুখে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন। ডয়াবেটিসসহ কিডনিজনিত সমস্যা নিয়ে গত পরশু ২৩ জুন তিনি রাজশাহী মেডিকেল ভর্তি হন। সোমবার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ দিকে নিজের মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সন্তান খালেদ মাসুদ পাইলট। সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তিনি মায়ের মৃত্যুর খবরটি স্বজন ও শুভানুধ্যায়ীদের জানান।

তিনি জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ এশা টিকাপাড়া গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন এক সময়ের এ তারকা ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com