1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন এরশাদ: সাদ এরশাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : শ্রী কৃষ্ণের শুভ জন্মদিন, ‘জন্মাষ্টমী’ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ এমপি।

আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে সাদ এরশাদ এমপি বলেন, সাবেক রাষ্ট্রপতি ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-ই অনুধাবন করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের উৎসবমুখর জন্মাষ্টমীতে সরকারি ছুটির বিষয়টি। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তিনি শ্রী কৃষ্ণের জন্মদিনের উৎসব ও আরাধনা নির্বিঘ্ন করতে জন্মাষ্টমীর দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন।’

সাংসদ সাদ এরশাদ আরও বলেন, সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ শুভ জন্মাষ্টমীতে আমি স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এবং আমার প্রয়াত পিতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। তাঁর দেশ পরিচালনার সময়ে ১৯৮৯ সাল থেকেই আধুনিক, দৃষ্টিনন্দন ও জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মাষ্টমীর আনন্দ শোভাযাত্রা বের হয়ে ঢাকায়। পল্লীবন্ধু’ই নগদ ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি পূজা-অর্চনা এবং সারা দেশে মন্দির নির্মাণ ও সংস্কারের জন্য প্রতিবছর বিপুল বরাদ্দ দিয়েছেন।’

তিনি বলেন, ‘পৃথিবীর সব ধর্মই সাম্য, মানবতা, ভ্রাতৃত্ব আর ভালোবাসার কথা বলেছে। জন্মাষ্টমীর এই শুভলগ্নে আমি বিশ্ব শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ব কামনা করছি। আশা করছি, আগামী দিনে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ আরও সুদৃঢ় হবে। মজবুত হবে মানুষে মানুষে ভালোবাসার ঐক্য। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য দৃঢ়ভাবে রক্ষা করবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com