1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

জনগণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত : গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই অবৈধ সরকারের আমলে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি চাইব না। তবে আমরা তাদের মুক্ত করব। জনগণ বিস্ফোরণ ঘটানোর জন্য প্রস্তুত।

আজ বৃহস্পতিবার নয়া পল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ সকল রাজবন্দীর মুক্তি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনের আয়োজন করে।

তিনি বলেন, মানুষ ডানে তাকাচ্ছে না, বামেও তাকাচ্ছে না। তাকাচ্ছে সামনের দিকে। এদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্র শুধু বিএনপি’র একার জন্যই নয়। সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে।

নতুন কোনো ফাঁদ তৈরি করে আর কিছু দালাল বেচাকেনা করে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই জানিয়ে গয়েশ্বর বলেন, হাজার বছর থেকে সবাই জানেন অসত্য সব সময় পরাজিত হয়। সত্যর জয়লাভ হয়। কিন্তু মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। তাই বলব জেলের তালা খুলে দেন। বন্দীদের মুক্তি দেন। বেগম খালেদা জিয়ার বাড়ির তালা খুলে দেন। তাকে মুক্তভাবে চলতে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com