1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

ছয় উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক শান্তর এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে ব্যাটাররা। প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৬ রান এবং জাকের আলী অনিক ০ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ব্যর্থতার আভাস দেন শান্তরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ বল খেলে ০ রান করে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

এক ওভার পরেই ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুমিনুল হকও। দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চাইলেও তিনি হতাশ করেছেন। নিরীহদর্শন বলে কেশব মহারাজের কাছে সহজ ক্যাচ দিনে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুশফিকুর রহিমও। ২০ বলে ১১ রান করে রাবাদার বলে বোল্ড আউট হন মুশফিকুর রহিম। ১৩ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস। এতে দলীয় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে জয়কে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৪ বলে ১৩ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখেছেন ওপেনার জয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com