1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লার হোমনায় আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ ও পরে সেই ভিডিও পাঠানো হয় স্বামীকে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ জানুয়ারি এ ঘটনার পর রোববার (৫ জুন) রাতে ওই তরুণী থানায় অভিযোগ করেন। পরে বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের ( রুক্কু মেম্বার) ছেলে বশির প্রধান (৩৫) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আল আমিনকে (৩৮) গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, বশির প্রধান মেয়েটির সম্পর্কে চাচা হয়। তার বাবা বিদেশে থাকায় মাঝে মধ্যে তাদের পরিবারের দেখাশুনা করত। গত ১৫ জানুয়ারি মেয়েটিকে একা পেয়ে তার আপত্তিকর ভিডিও মোবাইলে ধারণ করে। পরে ব্ল্যাকমেইল করে ২২ জানুয়ারি তাকে একাধিকবার ধর্ষণ করে।

গত ২ মার্চ সামাজিকভাবে মেয়েটির বিয়ে হয়ে গেলে বশিরের ইমো নম্বর থেকে তার আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় আপত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর কাছে পাঠায়। পরে তার স্বামী তাকে তালাক দেন।

ঘটনা জানাজানি হলে বশির প্রধান, তার ভাই নাছির প্রধান ও আল আমিন মেয়ের পরিবারকে ভয়ভীতি দেখায় এবং থানা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে রোববার মেয়েটি থানায় উপস্থিত হয়ে অভিযোগ দেন। রাতেই অভিযান চালিয়ে বশির প্রধান ও আল আমিনকে গ্রেফতার করে হোমনা থানা পুলিশ।

এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com