1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির গোল উৎসব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ান চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে জোড়া গোল করেন রিয়াদ মাহরেজ। একটি করে গোল করেন জোয়াও কানসেলো, কাইল ওয়াকার ও কোল পালমার।

মঙ্গলবার প্রতিপক্ষের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-৫ গোলে জিতেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরলেও ত্রয়োদশ মিনিটে রদ্রি জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

তবে ৩০তম মিনিটে লক্ষ্যে ম্যাচের প্রথম শটে এগিয়ে যায় সফরকারীরা। মাঝমাঠের কাছ থেকে ফিল ফোডেনের লম্বা ক্রস ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান কানসেলো।

৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মাহরেজ। ডি-বক্সে আলজেরিয়ার এই ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন হতে পারত ৩-০। ফোডেনের পাস থেকে মাহরেজের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক সিমোন মিগনোলেত।

৫৩তম মিনিটে কেভিন ডে ব্রুইনের পাস থেকে ব্যবধান বাড়ান ইংলিশ ডিফেন্ডার ওয়াকার। ডে ব্রুইনের বদলি নামার দুই মিনিট পরই জালের দেখা পান পালমার, সিটি এগিয়ে যায় ৪-০ গোলে।

৮১তম মিনিটে একটি গোল শোধ করেন ব্রুজের হান্স ভানাকেন। তবে দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেন মাহরেজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com