1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

চ্যাম্পিয়নস লিগে পেনাল্টি মিসের রেকর্ড মেসির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফুটবল মাঠে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির গড়া রেকর্ডের সংখ্যা কম নয়। ক্লাব ফুটবল ইতিহাসে একের পর এক নতুন কীর্তি গড়েছেন তিনি। মঙ্গলবার রাতেও এক কীর্তি গড়েছেন রেকর্ড সংখ্যক ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। তবে এবারের কীর্তি মোটেও স্মরণীয় নয়। বরং যত দ্রুত সম্ভব এটি ভুলে যেতে চাইবেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ পেনাল্টি মিসের কীর্তি গড়েছেন মেসি। মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল পিএসজি। কিন্তু মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তার শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

মেসি এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মোট ২৩ বার পেনাল্টি শট নেয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ১৮ বার গোল করেছেন তিনি। গোল করতে ব্যর্থ হয়েছেন পাঁচবার।

মেসির এমন লজ্জার দিনে সঙ্গী খুঁজে পেয়েছেন থিয়েরি অঁরি। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পাঁচটি পেনাল্টি মিস করে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন তিনি। এবার মেসিকে সঙ্গী হিসেবে পেলেন অঁরি।

অঁরির পাশে বসার মাধ্যমে মেসি ছাড়িয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকার পেনাল্টি মিসের সংখ্যা চার।

পেনাল্টি মিসের কারণে পিএসজিতে মেসির ব্যর্থতা আরো ভারী হলো। বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। বরং তাকে ছায়ার দিকে ঠেলে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।

এ ম্যাচে গোল করে অবশ্য মেসিকে অস্বস্তি থেকে রেহাই দিয়েছেন এমবাপ্পে। ম্যাচের একেবারে অন্তিম মূহুর্তে গোল করে দলকে জয় এনে দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com