1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চোখে চোট পেয়েছেন মিরাজ, প্রথম ওয়ানডে নিয়ে অনিশ্চয়তা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

অনুশীলন শুরুর আগে গা গরমের ফুটবল ম্যাচে হাসান মাহমুদের শট নেয়া বল সরাসরি আঘাত করে মিরাজের মুখে। সাথে সাথেই মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে ছুটে আসেন তার সতীর্থরা। অবস্থা বেগতিক দেখে মিরাজকে নেয়া হয় স্থানীয় এক হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করানো হয় মিরাজের, রিপোর্ট পাবার পর চোখের ডাক্তারের কাছে নেয়া হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেমন আছেব মিরাজ, তা জানিয়েছেন জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

দেবাশীষ বলেন, ‘সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। তবে ওর ডান চোখে চোট লেগেছে। চোখে একটু রক্ত জমে আছে। এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর হয়তো বিশদ বলতে পারব কতটা গুরুতর আঘাত এটি।’

আগামীকাল ম্যাচ খেলতে পারবেন তো মিরাজ? এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘এই মুহূর্তে বলা কঠিন আগামীকাল ম্যাচে তার খেলার সুযোগ আছে কিনা। আমরা মিরাজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার কী বলে, তারপর তার অবস্থা সম্পর্কে জানা যাবে।’

আগামীকাল ১৮ মার্চ বেলা ২টায় সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com