1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

চাচির সঙ্গে পরকীয়ার ২ হাত হারালেন যুবক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নরসিংদীর পলাশ উপজেলায় চাচির সঙ্গে পরকীয়ার কারণে হাদিউল মিয়া (২৫) নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ফুফা জালাল মিয়ার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুন) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন, শিবপুর উপজেলার বাড়িগাঁও গ্রামের মোরশেদ মিয়ার ছেলে হাদিউল মিয়া (২৫)। অভিযুক্ত ব্যক্তি হলেন, জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ও সম্পর্কে হাদিউলের চাচির দুলাভাই।

পুলিশ জানায়, আপন চাচির সঙ্গে দীর্ঘদিন ধরে হাদিউলের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে প্রায় সময় হাদিউলের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া লেগে থাকত।

হঠাৎ করে সোমবার (২৭ জুন) সন্ধ্যায় তাকে চাকরির কথা বলে জালাল মিয়া তার নিজবাড়িতে ডেকে আনে। এ সময় সেখানে হাদিউল রাত্রিযাপন করে। পরে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে হাদিউলকে তার ফুপা বাড়ির পাশে একটি ঝোপে নিয়ে যায়।

এ সময় সেখানে তাকে হাত-পা মুখ বেঁধে তার দুই হাতের কবজি কেটে দেয়। পরে হাদিউলের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস বলেন, চাচির সঙ্গে পরকীয়ার জেরে এ ঘটনার সূত্র পাত হয়। এ বিষয়ে থানায় এখনো কেউ মামলা করেনি। মামলা দায়েরের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com