1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা

চাকাভার ছক্কা বৃষ্টি থামালেন সৌম্য

বরিশাল প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারারেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করছে জিম্বাবুয়ে। বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও লুফে নিতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে তাদিওয়ানাশে মারুমানিকে বোল্ড করে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই ওপেনার ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন।

সাইফউদ্দিনের করা মিডল স্টাম্পের লেংস বল লেগ সাইডে খেলতে চেয়েছিলেন মারুমানি। তবে বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভেরের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটসম্যান রেজিস চাকাভা। এই টপ অর্ডার ব্যাটসম্যান উইকেটে এসেই টাইগার বোলারদের ওপর চড়াও হন।

নাসুম আহমেদের এক ওভারেই তিনি মারেন ৩ ছক্কা। সেই ওভার থেকে আসে ২১ রান। ২৮ বলে ৪৮ রান করা চাকাভাকে সীমানায় দারুণ এক ক্যাচ নেন নাঈম শেখ ও শামীম হোসেন মিলে। এই ইনিংস খেলার পথে ৬টি ছক্কার মার মারেন চাকাভা।

সৌম্যর করা অফ স্টাম্পের বাইরের বল স্লগ সুইপ করে উড়িয়ে মেরেছিলেন চাকাভা। সেই বল জমা পড়েছিল নাঈমের হাতে। তবে ভারসাম্য রাখতে না পেরে তিনি পড়ে যাচ্ছিলেন সীমানার বাইরে। সেই সময় বল ছুড়ে মারেন পেছনে থাকা শামীমের দিকে। সেই বল অনায়েশেই মুঠোবন্দী করেন শামীম।

একই ওভারের পঞ্চম বলে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে বোল্ড করেছেন সৌম্য। লেংথ বল আলতো করে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন রাজা। তবে বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। এর ফলে শূন্য রানেই ফিরতে হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ককে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com