1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

চলাচলের নিরাপত্তায় ডিএমপির ৮ পরামর্শ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৯৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কাজের কারণে বা বিভিন্ন জরুরি প্রয়োজনে অনেক সময় আমাদেরকে একস্থান থেকে অন্যস্থানে চলাচল করতে হয়। রাস্তায় ছিনতাইয়ের কবলে পড়ে কেউ কেউ রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন। কখনো বা যাচ্ছে মহামূল্যবান প্রাণ। তাই নিজের জীবন বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন নিজেদের সচেতনতা। নগরীতে চলাচলের ক্ষেত্রে আট ধরনের পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১. রিকশায় চড়ে কোথাও যাওয়ার সময় কোলে ব্যাগ রাখবেন না। মোটরসাইকেল কিংবা গাড়িতে ছিনতাইকারী এসে হ্যাঁচকা টান দিতে পারে। এতে করে আপনি রিকশা থেকে পড়ে গিয়ে শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হতে পারেন। ব্যাগ থাকলে তা দুই যাত্রীর মধ্যখানে রাখবেন,যাত্রী একা থাকলে নিরাপদভাবে ব্যাগ রাখবেন। রিকশায় যাতায়াতের সময় হুড তুলে রাখবেন।

২. অনুমোদিত রাইড শেয়ারিংয়ের যানবাহনে যাতায়াত করুন। অনুমোদন বিহীন যানবাহনে যাতায়াত পরিহার করুন।

৩। মাইক্রোবাস কিংবা প্রাইভেট কারে অচেনা ও অপরিচিত ব্যক্তিদের সাথে চলাচল থেকে বিরত থাকুন। সম্ভব হলে কোনো গাড়িতে উঠার পূর্বে গাড়ির নম্বর টুকে রাখুন এবং কাছের কাউকে সেই নম্বর মেসেজ করে রাখুন।

৪. নির্জন রাস্তা বা গলিপথ দিয়ে একাকী চলাচল হতে বিরত থাকুন। বিশেষ করে খুব ভোরে রাস্তায় চলাচল করা থেকে এড়িয়ে চলুন। বিশেষ প্রয়োজনে সতর্কতা অবলম্বন করে কাউকে সাথে নিয়ে যাতায়াত করুন।

৫। রাতে আলোকিত পথে চলাচলের চেষ্টা করুন। অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোকিত পথ অধিকতর নিরাপদ।

৬। শহরে চলাচলের সময়ে যানবাহনে উঠলে প্যান্টের পেছনের পকেটে ওয়ালেট বা মোবাইল ফোন রাখা নিরাপদ নয়। প্রয়োজনে ওয়ালেটটি সামনের পকেটে রাখুন। মোবাইলটি হাতে রাখতে পারেন। তাহলে ছিনতাইকারীরা সহজে ছিনিয়ে নিতে পারবে না।

৭। থানার মোবাইল নম্বর সর্বদা নিজের মোবাইল ফোনে এবং মানিব্যাগে সংরক্ষণ করুন যেন প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন ।

৮। থানার মোবাইল নম্বর না থাকলে ৯৯৯ জরুরি সেবায় ফোন করে প্রয়োজনীয় পুলিশ সেবা নিন।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি আপনার নিজের সচেতনতাই পারে আপনাকে আসন্ন বিপদের হাত থেকে বাঁচতে। মহানগরীকে নিরাপদ রাখতে ডিএমপি সবসময় আপনার পাশেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com