1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইংল্যান্ড সফরে চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া দলটি সমান ম্যাচের ওয়ানডে সিরিজও হাতছাড়া করার পথে।

বৃহস্পতিবার লন্ডনের কিংসটন ওভালে টস জিতে সফরকারী শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক ইংল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে স্যাম কারানের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন অধিনায়ক কুশল পেরেরা, অভিষেক ফার্নান্দো,পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কা।

২১ রানে প্রথম সারির চার ব্যাটসম্যানের বিদায়ের পর ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ওয়ানেন্দু হাসারঙ্গাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ধনঞ্জয়া ডি সিলভা।

পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে আউট হন হাসারঙ্গা। তার আগে ৪৯ বলে ২টি চারের সাহায্যে মাত্র ২৬ রান করার সুযোগ পান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২৫ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান। ৫১ রানে অপরাজিত আছেন ডি সিলভা।

এর আগে প্রথম ওয়ানডেতে ১৮৫ রানে অলআউট হওয়া শ্রীলংকা হেরে যায় ৫ উইকেটে। আজ দ্বিতীয় ম্যাচে হেরে গেলে সিরিজ হাতছাড়া করবে লংকানরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com